1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আবারও মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আবারও আদালতে মামলা করা হয়েছে। আজ (১৮ অক্টোবর) সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা আবু হাসান জনি বাদী হয়ে মামলাটির আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল। আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী আবু হাসান জনি বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য বাবদ ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু আসামিরা তাকে পণ্য না দিয়ে পরস্পর যোগসাজশে সব টাকা আত্মসাৎ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026