1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

বৃষ্টি হলেও কাটেনি ভ্যাপসা গরমের অস্বস্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো যায়নি। ভারতের উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থানরত লঘুচাপটি স্থলভাগে উঠে আসার কারণে বাংলাদেশে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে রবিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায়, ২৭ মিলিমিটার। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি, এটা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো যায়নি। রবিবার সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল রয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026