1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছয় লাইনের একটি বিজ্ঞপ্তিতে ২২টি ভুল বানান পাওয়া গেছে। গতকাল বুধবার বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা শারমিনের সই করা ভুলে ভরা ওই বিজ্ঞপ্তিটি পাওয়া যায়। বিজ্ঞপ্তিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে৷

বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক শায়লা শারমিন৷ বিভাগের অফিস সহকারী ভুল করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরও সতর্ক হবো৷ এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

 

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে বিভাগ এবং ইনস্টিটিউটগুলো চাইলে সশরীরে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে৷ তবে, করোনা পরিস্থিতিতে সশরীরে এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস-পরীক্ষা নিতে হবে৷ এ ক্ষেত্রে সশরীরে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস পরীক্ষা নিতে হবে৷ ছোট বিভাগগুলো চাইলে সব ক্লাস পরীক্ষা সশরীরে নিতে পারবে৷

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026