1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অস্বস্তিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২২২ বার দেখা হয়েছে

বেশ কিছুদিন যাবৎ দেশের পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রায় দেড় মাস যাবৎ কখনও কখনও সূচক উর্ধ্বমুখী হলেও দিনের বেশিরভাগ সময়ই তা নিম্নমুখী দেখা যায়।

চলতি সপ্তাহের গত দুই দিনের চেয়ে আজ আরও বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রথম দুই ঘণ্টা সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ আড়াই ঘণ্টায় সূচক বড় ধরনের দরপতন দেখা যায়।

আর তাতেই দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৭৭ পয়েন্ট। এর ফলে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচক উত্থানের পর সোম, মঙ্গল এবং বুধবার টানা তিনদিন পুঁজিবাজারে দরপতন হলো।

 

প্রাপ্ত তথ্য মতে, আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৪২ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৪৮০টি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।

বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম লিমিটেড। তৃতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংকের শেয়ার। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেনেক্সইনফোসেস, সোনালী পেপার এবং সাইফ পাওয়ার লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট কমে ২১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026