1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ১৪ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী ১৪ অক্টোবর ( বৃহস্পতিবার ) ঘোষণা করা হবে। এই ধাপে আগের চেয়ে আরও বেশি সংখ্যক ইউপিতে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন ৮৭তম কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে।

ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওইদিন বেলা সাড়ে ১১ টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের তফসিল ঘোষণার কথা রয়েছে।

জানা যায়, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের দিন জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।

সূত্র আরও জানায়, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোট আয়োজন করা হবে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে বিরতি রয়েছে সেখানে অন্তত দুই ধাপের ইউপি ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি বিরতি রয়েছে সেই সেই সময় হতে পারে বাকি ধাপের ভোট। এক্ষেত্রে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে পারে ইসি।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026