1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উন্নয়নশীল দেশের মধ্যে প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে বাংলাদেশ রোল মডেল হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

গ্রাহকের সিআইবি ডাটাবেইজ হালনাগাদের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তার গ্রাহক প্রতিষ্ঠানের সিআইবি ডাটাবেইজ হালনাগাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা প্রদানে এ নির্দেশ দেওয়া,হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তনের কারণে সিআইবি ডাটাবেইজ সংশোধনের লক্ষ্যে আবেদনপত্রের সঙ্গে সঙ্গে  তা হালনাগাদ করতে হবে। এজন্য কি কি কাগজপত্র সিআইবে দাখিল করতে হবে এবং এর জন্য কি কি নির্দেশনা মানতে হবে সেটি নির্দিস্ট করে বলা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সিআইবি ডাটাবেইজ সংশোধনের জন্য ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের চগে আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবশ্যই তার গ্রাহককে ঋণপ্রদানকারী সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে যোগাযোগের পরামর্শ প্রদান করবে। আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং এ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে তাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্বাক্ষরিত কার্যবিবরণীর প্রথম ও সর্বশেষ পৃষ্ঠাসহ উপর্যুক্ত বিষয়ে সিদ্ধান্ত সম্বলিত পৃষ্ঠার সত্যায়িত কপি অথবা ঋণ অনুমোদনকারী কর্তৃপক্ষের একস্তর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের সত্যায়িত কপি ব্যুরোতে দাখিল করতে হবে। আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আবেদনপত্রের সাথে নির্দিস্ট ফর্ম, বোর্ড মেমো, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অব এসোসিয়েশন এবং বিভিন্ন সময়ে ব্যুরো কর্তৃক নির্দেশিত অন্যান্য দলিলাদির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের আগে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের নবাগত পরিচালকদের সিআইবি ডাটাবেইজে ব্যাচ কন্ট্রিবউশনের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বিদায়ী পরিচালকের ব্যক্তিগত গ্যারান্টি অথবা অন্য কোন প্রতিষ্ঠানের কর্পোরেট গ্যারান্টি অথবা উভয় গ্যারান্টি বহাল থাকলে আবেদনপত্র প্রেরণের আগেই ব্যাচ কন্ট্রিবউশনের মাধ্যমে সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত করতে হবে।  আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বোর্ড রেজুলেশন এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিবর্তন সিআইবি ডাটাবেইজে বাস্তবায়নের জন্য ঋণদাতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর আবেদনপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এতে আরো বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দলিলাদি দাখিলের নির্দেশনার তিন মাসের মধ্যেও যদি সিআইবি কর্তৃক দলিলাদি গৃহীত না হয় তবে আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে নতুন আবেদনপত্র ব্যুরোতে দাখিল করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026