1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

​ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

শনিবার ওই রাজ্যের একজন কর্মকর্তা ও পার্লামেন্টের স্থানীয় একজন সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।

টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, ‘ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।’

সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য রাজ্যজুড়ে বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।

সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026