1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

কঙ্গোতে নৌকা ডুবি, ৫১ মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর এক নদীতে নৌকা ডুবিতে অন্তত ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন বলে এএফপির খবরে বলা হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে আল-জাজিরার খবরে বলা হয়েছে, অন্তত ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বার্তাসংস্থা এএফপিকে বলেন, এই সপ্তাহের শুরুতে কঙ্গো নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে জীবিত আছেন ৩৯ জন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পর্যন্ত ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৬৯ জন নিখোঁজ রয়েছেন।

 

‘বৈরী আবহাওয়ার মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিন্তু সময় যত চাচ্ছে আরও জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে’,- বলেন মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026