1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, অন্তত ৫০ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর সূত্রে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানিয়েছেন, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক মুসল্লি হতাহত হয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু গ্রাফিক ছবিতে দেখা গেছে মসজিদের মেঝেতে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, পুরুষরা নারী ও শিশুসহ লোকদের ঘটনাস্থল থেকে দূরে রাখছে।
একটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর একজন কর্মীও আহতদের মধ্যে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের এক কর্মী বলেন, ‘আমরা ৯০ জনেরও বেশি আহত রোগী এবং ১৫ জনেরও বেশি মৃত রোগী পেয়েছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ হসাপাতালে আরও হতাহত লোককে আনা হচ্ছে’।
তবে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, নিহতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের হাসপাতালে ৩৫ টি মৃতদেহ এবং ৫০ জনের বেশি আহত মানুষ পেয়েছি’।
আফগান জনসংখ্যার প্রায় ২০ শতাংশ শিয়া। এদের মধ্যে অনেকেই হাজারা নৃতাত্বিক জাতিগোষ্ঠীর সদস্য, যারা কয়েক দশক ধরে আফগানিস্তানে ব্যাপকভাবে নির্যাতিত হয়ে আসছে। সূত্র : আল জাজিরা, এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026