1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উন্নয়নশীল দেশের মধ্যে প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে বাংলাদেশ রোল মডেল হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

মতপ্রকাশের স্বাধীনতার লড়াকু দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২২৮ বার দেখা হয়েছে

ঘোষণা করা হয়েছে ২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। চলতি বছর বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এ পুরস্কার জিতেছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। যা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মাঝে বিশ্বযুদ্ধের বছরগুলোতে পুরস্কার দেওয়া বন্ধ ছিল। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।

এ পর্যন্ত সবচেয়ে বেশি তিনবার শান্তিতে নোবেল পেয়েছে রেড ক্রস (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে)। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পেয়েছে দুবার (১৯৫৪ ও ১৯৮১ সালে)।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। ক্ষুধার বিরুদ্ধে লড়াই, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে পরিস্থিতির উন্নয়ন এবং ক্ষুধাকে যুদ্ধ-সহিংসতার অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধের চালিকাশক্তি হিসেবে অবদান রাখায় সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয় জাতিসংঘের অঙ্গসংস্থাটিতে।

এর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে শান্তিতে নোবেল জেতেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার পান তিনি।

২০১৪ সালে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর স্বীকৃতি পান পাকিস্তানের মালালা ইউসুফজাই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026