1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০২ বার দেখা হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া, (৫০) তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও মেয়ে পিংকী আক্তার (২৫)।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ পাওয়া নির্মাণাধীন ঘরে কয়েকদিন ধরে আইবুল মিয়া পানি দিয়ে আসছিলেন। বুধবার দুপুরে তিনি ঘরে পানি দিতে গেলে সেখানে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মা ও বাবাকে বাঁচাতে গেলে পিংকীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি বলেন, এ সময় পিংকীর কোলে তার ১৮ মাসের মেয়ে তাসছিম আক্তার ছিল। শিশুটি বিদ্যুৎস্পর্শের সময় তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026