1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা ওমান জলসীমায় আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন জলপথ মাশুলের ঘোষণা, ইরানের তীব্র প্রতিক্রিয়া ও নৌ-অবরোধের আশঙ্কা কক্সবাজারে বন্যা পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রমে জোর সরকারের, প্রতিমন্ত্রীর মতবিনিময় আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন পাইলটের মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ পার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে কোনো ত্রুটি বা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তার জন্য পুরো নম্বর দেওয়া হবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী বিশাল অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক

চলতি মাসের মধ্যে খুলবে সব বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই আশা প্রকাশ করেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর আশাবাদের তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সভায় আলোচনা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সিনারিওটা কী। ইউনিভার্সিটিগুলো কেন এখনো দেরি হচ্ছে। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে, যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যে সব খুলে দেওয়া হবে।’ দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছরের মার্চে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলারও অনুমতি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হলো ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং সে হলগুলো খুলে রেনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহারোপযোগী আছে, সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে দেরির। স্কুল-কলেজ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। এ বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ার বলেন, শিক্ষামন্ত্রী এনশিওর করেছেন যে পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে। যদি পরিস্থিতির মারাত্মক কোনো অবনতি না হয়, এখনকার পরিস্থিতি যদি অব্যাহত বা স্থিতিশীল থাকে, ইনশা আল্লাহ যেভাবে পরীক্ষা ডিক্লেয়ার করা হয়েছে সেটা নিয়ে নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026