1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে দুই সিটিতে অভিযান ২৫ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানে ২৫ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) এসব অভিযান পরিচালিত হয়েছে।

ডিএসসিসি এলাকায় রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে পরিচালিত আজকের যৌথ অভিযানে বাহন পরিবহনকে ৫ হাজার, ভিক্টর ক্লাসিক পরিবহনকে ১০ হাজার, শিকড় পরিবহনকে ২ হাজার, মেঘলা পরিবহনকে ২ হাজার, ফাল্গুনি মধুমতি পরিবহনকে ৫ হাজার, রূপান্তর পরিবহনকে ৩ হাজার, মনজিদ পরিবহনকে ৪ হাজার, হিমাচল পরিবহনকে ৮ হাজার, ৬ নম্বর পরিবহনকে ৪ হাজার এবং একটি সিএনজিচালিত অটোরিকশাকে ২শ টাকা জরিমানা করা হয়েছে। এভাবে সর্বমোট ১০ মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও খাজাবাবা পরিবহন ও গ্রীন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করা হয়েছে। রুট পারমিটের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরি ও ডিএমপির প্রতিনিধি অংশ নেন।

এদিকে, ডিএনসিসি এলকায় রাজধানীর মিরপুর এলাকায় গাড়ীর ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সটোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা এবং বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৫ হাজার ৪০০ টাকা। এছাড়াও একটি গাড়ী ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি এবং বিআরটিএ’র সংশ্লিট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026