1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত অন্তত ২৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ২৪ জন বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪৮ জন বন্দি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সর্বশেষ এই ঘটনাসহ চলতি বছর দেশটির কারাগারে তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার সংবাদ সামনে এলো।

রয়টার্স জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে এই সহিংস দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোলাগুলি ও বিস্ফোরণের কারণে কারাগারের মধ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ও সহিংসতার কারণে ২৪ জন কারাবন্দি নিহত হয়েছেন এবং ৪৮ জন আহত হয়েছেন।’

এসএনএআই আরও জানিয়েছে, দাঙ্গার পর বিকেলের দিকে কারাগারে ফের নিয়ন্ত্রণ আরোপ করে কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা বাড়াতে কারাগারের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারাগারের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসে হওয়া দাঙ্গায় নিহতের সংখ্যা ছিল কমপক্ষে ২২। সূত্র : রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026