1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

একসঙ্গে কোটিপতি ৫০০ কর্মী!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

একসঙ্গে কোটিপতি হয়ে গেলেন একটি অফিসের ৫০০ কর্মী! গল্প নয়, সত্যি এমনটা ঘটেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থা ফ্রেশওয়ার্কসে। না, একসঙ্গে কোনো লটারি কাটেননি তাঁরা। তাঁদের কম্পানির শেয়ারের দাম চড়তেই ঘটেছে এই কাণ্ড।

মার্কিন শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রথম ভারতীয় সংস্থা ফ্রেশওয়ার্কস। গিরিশ মথ্রুবুথাম ও শান কৃষ্ণসামি নামের দুই উদ্যোক্তা ভারতে এই সংস্থা প্রতিষ্ঠা করেন ২০১০ সালে। পরে ব্যবসার সুবিধার জন্য সংস্থাটিকে সরানো হয় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। এখন এই সংস্থার প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার সান মেটোতে। তবে এখনো সংস্থার হয়ে অনেক কর্মী চেন্নাইয়ের অফিস থেকেই কাজ করেন। সংস্থার কর্ণধার মথ্রুবুথাম জানান, বিশ্বব্যাপী ১২০টি দেশজুড়ে ৫২ হাজারেরও বেশি গ্রাহক আছেন তাঁদের। সেই গ্রাহকদের মধ্যে ১৩ হাজারেরও বেশি গ্রাহক বছরে পাঁচ হাজার ডলারেরও বেশি মূল্যের পরিষেবা নেন। বিশ্বজুড়ে চার হাজারেরও বেশি কর্মী আছেন এই সংস্থার অধীনে। অনেক কর্মী বেতনের পাশাপাশি সংস্থার শেয়ারও পেতেন। বিশ্বজুড়ে প্রায় ৭৬ শতাংশ কর্মীর কাছেই সংস্থার কমবেশি শেয়ার ছিল।

গত বুধবার ১০০ কোটি ডলারের শেয়ার লঞ্চিংয়ের পরপরই ফ্রেশওয়ার্কসের শেয়ারদর প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পায়। নিউ ইয়র্ক ট্রেডিংয়ে দিনের শেষে এই প্রযুক্তি সংস্থার শেয়ারদর দাঁড়ায় ৪৭.৫৫ মার্কিন ডলারে। সংস্থার মোট মার্কেট ভ্যালু এখন প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার। শেয়ারের দাম চড়তেই রাতারাতি কোটিপতি হয়ে যান সংস্থার প্রায় ৫০০ কর্মী। তাঁদের মধ্যে প্রায় ৭০ জনের বয়স ৩০-এরও কম। কর্ণধার মথ্রুবুথাম জানান, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে সেরা কর্মীদের নিয়োগ করা হয়েছিল। এরপর কঠোর পরিশ্রম ও কৌশলের মাধ্যমেই এই সাফল্য আসে।

সূত্র : দ্য ওয়াল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026