1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

দুর্নীতির তদন্তের পর স্বাস্থ্যের ২৮৩৯ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এসব পদে ২৮৩৯ লোক নিয়োগ দেওয়ার কথা ছিল।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব নিয়োগ বাতিল করে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে এসব নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে বলা হয়।

এতে বলা হয়, যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে, সেহেতু নিয়োগ কার্যক্রম বাতিলপূর্বক অল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত পুনরায় নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক।

তবে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর রোগীদের চিকিৎসা সেবা দেওয়া, করোনাভাইরাসের নমুনা পরীক্ষাসহ অন্যান্য কাজে জনবলের অভাবের বিষয়টি সামনে আসে।

গত বছরের ২৯ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ানদের ১ হাজার ৮০০টি এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026