1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই

রাজারবাগের পীরের ব্যাপারে হাইকোর্ট ‘পীর সাহেবের কাণ্ড দেখেন!’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিবাগের বাসিন্দা ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর সিন্ডিকেটের হয়রানিমূলক ৪৯টি মামলা দায়েরের ঘটনায় সিআইডির প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
ওই প্রতিবেদনের ওপর শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের পীর সাহেবের কাণ্ড দেখেন! জায়গা জমি দখলের জন্য পীর সাহেবরা অনুসারী-মুরিদদের দিয়ে কী করান দেখেন! যেখানে একজন মানুষকে একটা মামলা দিলেই জীবন শেষ হয়ে যায়, সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে এত মামলা! এটাতো সিরিয়াস ব্যাপার।’
আদালতে ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে আইনজীবী এমাদুল হক বসির ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে একরামুল আহসান কাঞ্চন ন্যায় বিচার পেতে এবং এ ঘটনার পেছনে কারা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন। এরপর মামলাকারীদের কয়েকজন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
এদিকে রোববার সিআইডির প্রতিবেদন দেখে হাইকোর্ট বেঞ্চ আপিল বিভাগের আদেশটি দেখার জন্য এ বিষয়ে শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026