1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারি ক্রয় ই-জিপির আওতায় আনতে কোনো সংস্থাকে ব্ল্যাংকেট ছাড় দেওয়া হবে না: বিপিপিএ সিইও রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রাজধানীসহ দেশের ঝুঁকিপূর্ণ ১৪ অঞ্চলে শুরু হচ্ছে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর শোকাহত পরিবার পরিদর্শন ও আইনি ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবেদন দেশে হামের সংক্রমণ ও বিস্তার রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত: ২৪ ঘণ্টায় উপসর্গে তিন শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ভাগাড় ও দখলমুক্ত করে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, হাসপাতালে ১২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়পুকুরপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত বাসসড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত বাস। ছবি: আজকের পত্রিকাস্থানীয় সূত্র ও বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বড় পুকুরপাড় এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের তিন আরোহী।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের অনেকের অবস্থায় গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026