1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট সারাদেশে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে : দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে । ১৫ আগস্ট রবিবার বাদ যোহর দেশের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
১৫ আগস্ট সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এদিন সকালে ৫০ টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ জামে মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্থলে ১৫ আগস্ট সকালে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বনানী কবরস্থানেও বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
ইসলামিক মিশন কর্তৃক ১৫ আগস্ট দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিক মিশনের ৫০ টি শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
১৫ আগস্ট  ইসলামিক ফাউন্ডেশনের ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে কোরআন খতম ও বিশেষ দোয়া এবং ৪৬৪ টি উপজেলা মডেল রিসোর্স সেন্টারে বিশেষ দোয়া করা হবে।
বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জুম অ্যাপস-এর মাধ্যমে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা আগস্ট মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্রসমূহে ১৫ আগস্ট বিশেষ আলোচনা সভা ও দোয়ার ব্যবস্থা করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তাঁর  জীবন ও কর্ম সম্পর্কিত স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।
ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৬ টি গ্রন্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
অগ্রপথিক ও সবুজপাতা পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ
ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা অগ্রপথিক ও সবুজপাতা এ উপলক্ষ্যে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026