1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের হুঁশিয়ারি ইরানের, বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা কুকুরের তাড়া খেয়ে রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু ভারতে চিপ উৎপাদন শিল্পে বড় অগ্রগতি, টাটা ও ডাচ জায়ান্ট এএসএমএল-এর ঐতিহাসিক চুক্তি আল নাসরের শিরোপা হাতছাড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করলেন রোনালদো স্থানী বাজারে সোনার দাম আরও এক দফা কমল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ট্রফি জিতল গাম্বা ওসাকা, শিরোপাহীন রইলেন রোনালদো তাইওয়ানের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তার পরই পাল্টা প্রতিক্রিয়া বেইজিংয়ের অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের হুঁশিয়ারি বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী

সৌদি আরবে দুই শতাধিক ‘দুর্নীতিবাজ’ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে সৌদি আরবের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতি করেছেন এবং ঘুস নিয়েছেন এমন সন্দেহে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।

সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা জানায়, তারা ৪৬১ জনের বিরুদ্ধে তদন্ত করে। এদের মধ্যে ২০৭ জনকে গ্রেফতার করা হয়। এসব ব্যক্তির মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন।

কবে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তাদের গ্রেফতারের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, ঘুস নেওয়া, অফিসের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

এপ্রিলের পর এটিই সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহার সর্বশেষ অভিযান। সেই সময় ১৭৬ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

২০১৭ সালের শেষ দিকে যুবরাজ মুহাম্মদ বিন সালমান রাজপরিবারের তিন শতাধিক যুবরাজ, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে এক অভিযান শুরু করেন। যারা ক্ষমতাসীন আল-সৌদ রাজপরিবার এবং এর বিস্তৃত পৃষ্ঠপোষক নেটওয়ার্ক ঘিরে অভিজাত কাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ ওঠে। আটক ব্যক্তিদের গ্রেফতারের পর রিয়াদের অভিজাত হোটেলে সপ্তাহের পর সপ্তাহ এমনকি কয়েক মাস ধরে আটকে রাখা হয়। সেখানে এই বন্দিদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026