1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

এনডিটিভির প্রতিবেদন ২৪ ঘন্টায় প্রায় ৪০০ তালেবান নিহত, অন্তত এক ডজন প্রদেশে বিমান হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

২৪ ঘন্টায় দুইটি প্রাদেশিক রাজধানী দখলের পর এখন সরকারি বাহিনীর তীব্র হামলার মুখে পড়েছে তালেবান। এরমধ্যে রোববার শেবেরগান শহরে তালেবানের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। সেখানে নিহত হয়েছে ২ শতাধিক তালেবান সদস্য।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এছাড়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমানও এক টুইট বার্তায় নিহতের সংখ্যা ২০০ জনের বেশি বলে জানিয়েছেন। ওই টুইটে তিনি লিখেন, আফগান বিমান বাহিনী শেবেরগান শহরে তালেবানের অবস্থান ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে ২ শতাধিক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে তাদের ব্যাপক অস্ত্র ও যুদ্ধযান।

আমি গরুর ব্যবসা করতে যাবো কেন!
তালেবানের ওপর এই হামলার জন্য ব্যবহার করা হয়েছে বি-৫২ বোম্বার যুদ্ধবিমান। এর একদিন আগেই জাওজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করেছিল মিলিশিয়া বাহিনীটি। তবে একদিনের মাথায়ই সরকারি বাহিনীর বড় প্রতিরোধের মুখে পড়তে হলো তাদের। আফগান সরকারের পক্ষে ওই হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী।

এর আগে এক পাকিস্তানি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আফগান কমান্ডো বাহিনী। রোববার গজনী শহরের কাছ থেকে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। আটক ওই ব্যাক্তি সাধারণ আফগান নাগরিকদের হত্যা এবং সন্ত্রাসবাদে জড়িত ছিল বলে জানানো হয়েছে। এই মাসের মধ্যেই সকল মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর আগে মার্কিন বাহিনী আফগান বাহিনীকে সহায়তা করে যাবে বলে আশ্বাস দিয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। শনিবার আফগানিস্তানের লস্করগর শহরে সন্ত্রাসীদের একটি অবস্থান টার্গেট করে বিমান হামলা চালানো হয়। এতে ৩০ পাকিস্তানি সন্ত্রাসী ও আল-কায়দা সদস্য নিহত হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। কুন্দুজ প্রদেশেও তালেবানের অবস্থান লক্ষ্য করে বড় ধরণের বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। সব মিলিয়ে ২৪ ঘন্টায় দেশটিতে ৩৮৫ তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ২১০ জন। একদিনে তালেবানের ওপরে হামলা হয়েছে, নানগারহার, লোগার, গজনী, পাকটিকা, ময়দান ওয়ারডাক, কান্দাহার, হেরাত, ফারাহ, জোজান, সামানগান, হেলমান্দ, তাখার, বাঘলান ও কাপিসা প্রদেশে হামলা হয়েছে।

তালেবানের হাতে পতন হওয়া শেবেরগান পুনরায় দখলে স্থলপথেও অভিযান শুরু করেছে আফগান বাহিনী। এরইমধ্যে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ সদস্যকে পাঠানো হয়েছে। সেখানে আগে থেকে থাকা সেনা সদস্যের সঙ্গে যুক্ত হয়ে অভিযান পরিচালনা করবেন তারা। তালেবান আবারও মাথাচাড়া দিয়ে ওঠার পর দেশটির সরকারি বাহিনীর প্রতি মানুষের সমর্থন আবারও বাড়তে শুরু করেছে। দেশটির নানগরহর প্রদেশে ধর্মীয় নেতারা তালেবানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা আহত আফগান সেনাদের জন্য রক্ত দান করে সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে আজীবন আফগান বাহিনীকে সমর্থন দিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026