1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

রূপগঞ্জে অগ্নিকাণ্ড ॥ আজ আরও ২১ মরদেহ হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ আজ শনিবার (৭ আগস্ট) স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যেই মরদেহ হস্তান্তরে প্রক্রিয়া শুরু হয়েছে।

দুপুর নাগাদ মরদেহ হস্তান্তর হতে পারে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে।

সিআইডির ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) প্রোফাইলিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্তকৃত মোট ৪৫ জনের মধ্যে গত ৪ আগস্ট ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মরদেহ দাফনকাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়। অগ্নিকাণ্ডে নিহত মোট ৪৮ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত না হওয়ায় সেগুলো ঢামেক মর্গেই থাকবে।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার আলী বলেন, গত ৪ আগস্টের মতো একই প্রক্রিয়ায় সিআইডি পুলিশ স্বজনদের নাম, ঠিকানা লিপিবদ্ধ করে মরদেহগুলো হস্তান্তর করবে। ইতোমধ্যেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা মরদেহগুলো ঢামেক মর্গে আনা হয়েছে। শনিবার রাতে প্রতি মরদেহের কফিনে নাম, ঠিকানা লিখে রাখা হয়েছে। সিআইডি পুলিশ স্বজনদের নাম, ঠিকানা লিপিবদ্ধ করে মরদেহ হস্তান্তর করবে।

কখন মরদেহ হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মরদেহ হস্তান্তরে সকল প্রস্তুতি রয়েছে। তবে সেদিনের মতো দুপুরে হস্তান্তর করা হতে পারে।’

সিআইডি পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন গত ৪ আগস্ট ২৪ মরদেহ হস্তান্তরকালে বলেছিলেন, ‘ডিএনএ পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনের মরদেহ। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।’

গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। যাদের ৪৯ জনের মরদেহ পুড়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহ ও স্বজন দাবিদারদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য সিআিইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়। ৪৮টির মধ্যে ৪৫টির পরিচয় শনাক্ত করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026