1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ (লকডাউন) করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট দিবাগত রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিল্পকারখানা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে বিধিনিষেধ চলছে। সরকার প্রথমে এটিকে ‘কঠোরতম লকডাউন’ হিসেবে ঘোষণা দিলেও ব্যবসায়ীদের দাবির মুখে ১ আগস্ট থেকে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্পকারখানাগুলো খুলে দেয়।

গত ৩ আগস্ট সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ আগস্ট থেকে রোটেশন পদ্ধতিতে গণপরিবহণ, লঞ্চ ও ট্রেন চলাচল করবে বলেও জানানো হয় ওই বৈঠকে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ সাপেক্ষে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026