1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

কঠোর লকডাউনের দ্বাদশ দিনে ৩৫৪ জনকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

ঈদের পর শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বাদশ দিন মঙ্গলবার ৩৫৪ জনকে গ্রেফতারের পাশাপাশি ১২০ জনকে মোট এক লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করার কথাও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এছাড়া ৫৩২টি গাড়িকে এদিন মোট ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।

৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলার কথা থাকলেও ইতোমধ্যে তা ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে মঙ্গলবার সারাদেশে ১৭৬টি টহল এবং ১৭৬টি চেকপোস্ট পরিচালনা করেছে তারা। সারাদেশে র‌্যাব পরিচালিত ১০টি ভ্রাম্যমাণ আদালতে ৩৬ জনকে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে এদিন। সোমবারের মত মঙ্গলবারও ২০টি দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026