1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

১ দিনে আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026