1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

দেশে জরুরি অবস্থা জারির আবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের মহামারি থেকে মানুষকে রক্ষায় দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে ই-মেইল করে তিনি রাষ্ট্রপতির কাছে আবেদনটি পাঠান।

আবেদনে অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু উল্লেখ করেছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, কানাডা ও বেলজিয়ামে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। জরুরি অবস্থা পালনের ফলে দেশগুলো করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অনেকাংশেই সফল হয়। ফলে অনেক উন্নত দেশে এখন আর লকডাউনের প্রয়োজন হচ্ছে না। সেসব দেশের মানুষ স্বাভাবিক জীবন অতিবাহিত করছে।

nagad
আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ও করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দফায় দফায় লকডাউন দিতে হচ্ছে। কিন্তু দিন দিন করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মৃত্যু হার। লকডাউন পালনে দেশের অনেক মানুষের মাঝে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও জাতিকে কোনোভাবেই রক্ষা কারা যাচ্ছে না। এছাড়া সরকার বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু অনেকেই নিয়ম না মেনে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে।

এই পরিস্থিতিতে সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১২০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হলে দেশ ও জাতি আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026