1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

আসছে শীতে ছড়াতে পারে করোনার নতুন ভেরিয়েন্ট: ফরাসি বিশেষজ্ঞ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

ফ্রান্স সরকারের শীর্ষ উপদেষ্টা জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেছেন, আসছে শীতে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। আজ শুক্রবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির পর বেশ কয়েকটি ভেরিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ভেরিয়েন্টের কারণে করোনার নতুন নতুন ঢেউ আঘাত হেনেছে। সর্বশেষ ভারতে শনাক্ত ডেলটা ভেরিয়েন্টে দেশটি নিজে যেমন ভুগেছে, তেমনি এশিয়ার অনেক দেশে সংক্রমণ বৃদ্ধির কারণ এই ভেরিয়েন্ট। এই পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিলেন ফ্রান্স সরকারের এই উপদেষ্টা।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান। তিনি বলেন, ‘আসছে শীতে আমরা হয়তো আরেকটি ভেরিয়েন্টের উত্থান দেখতে পাব।’ বিএফএম নিউজ চ্যানেলকে এ কথা বলেন তিনি।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, এই ভেরিয়েন্ট আগের যেকোনো ভেরিয়েন্টের চেয়ে বিপজ্জনক হবে কি না, তিনি এখনই তা অনুমান করতে পারছেন না। তবে করোনাভাইরাসের পরিবর্তিত হওয়ার ক্ষমতা তুলনামূলক কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এখনো শঙ্কিত এই বিশেষজ্ঞ। তাই ফ্রান্সের নাগরিকদের আবারও সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। ফ্রাঙ্কোয়েস বলেন, ২০২২ অথবা ২০২৩ সালে হয়তো স্বাভাবিক জীবনে ফেরা যাবে।

জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, আগামী কয়েক বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সহাবস্থান। এই সহাবস্থান হলো, করোনাভাইরাসের টিকা পাওয়া ব্যক্তি ও টিকা না পাওয়া ব্যক্তিদের সহাবস্থান।

করোনার চতুর্থ ঢেউ মোকাবিলা করতে ফ্রান্স সরকার ইতিমধ্যে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সিনেমা হল, জাদুঘর, সুইমিংপুল ও স্টেডিয়ামে যেতে তাঁর দেশের নাগরিকদের ‘হেলথ পাস’ দেখাতে হচ্ছে। গত বুধবার থেকে এই ব্যবস্থা নিয়েছে সরকার। বাসিন্দারা টিকা নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে এই হেলথ পাসের মাধ্যমে। যদিও এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026