1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

ঈদের নামাজ পড়তে গিয়ে হামলার শিকার মালির প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসসিমি গোয়েতা। আজ (২০ জুলাই) দেশটির রাজধানী বামাকোর প্রধান মসজিদে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে আল জাজিরা ও বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দু’জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালায়। এর মধ্যে একজন পেছন থেকে ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৩৫

মঙ্গলবার এক টুইটার পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষীদের হেফাজতে দেওয়া হয়েছে। হামলার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট গোয়েতা সুস্থ ও নিরাপদে আছেন। তাকে বামাকোর বাহিরে কাতির সামরিক শিবিরে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
আফগানিস্তানে পরাজিত হয়েছি: মার্কিন সেনার স্বীকারোক্তি

এর আগে গত মাসেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী এই নেতা। মাত্র নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মালির ক্ষমতা দখল করেছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026