1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউটিউবে শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অভিনেতা জোভান রংপুরে আরএমপির বিশেষ অভিযান: এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে না ‘নাকফুলের কাব্য’ আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন সাদিয়া ইসলাম মৌ ঈদুল আজহায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব মহাপরিচালক আলবার্টা বিচ্ছিন্নতার উদ্যোগ বিপজ্জনক, ব্রেক্সিটের মতো পরিণতি হতে পারে: মার্ক কার্নি রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাজারে আসছে নতুন মুদ্রিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন এই নোটে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ছাড়া হবে।

আজ বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার নতুন এসেছেন। তার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট আগামীকাল থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে। শুধু স্বাক্ষর নতুন।

নতুন নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

প্রসঙ্গত, এক, দুই ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এ ছাড়া ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব। আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026