1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

ঈদের আগে স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক আগামী শনিবার ও মঙ্গলবার পোশাকশিল্প এলাকার ব্যাংক খোলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে চলমান শাটডাউন শিথিল করা নিয়ে সরকারের সিদ্ধান্তের পর লেনদেনের স্বাভাবিক সময়ে ফিরছে ব্যাংক। ঈদের আগে তিন দিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করায় ঈদের আগে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংক লেনদেন ১০টা থেকে ৪টা পর্যন্ত। আর খোলা থাকবে ৬টা পর্যন্ত। ১ জুলাই থেকে শাটডাউন শুরু হওয়ার পর ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। পরে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়লে ব্যাংকের লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

প্রজ্ঞাপনে ঈদের পর বিধিনিষেধে ব্যাংক লেনদেনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) বিধিনিষেধ চলাকালে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত।

ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের স্ব স্ব অফিসে যাতায়াতের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

বিধিনিষেধ চলাকালে গ্রাহকদের হিসাবে নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ, বৈদেশিক রেমিট্যান্সের অর্থ পরিশোধ, সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রমের আওতায় প্রদত্ত ভাতা বা অনুদান বিতরণ, একই ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখা ও একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ, অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকের সব গ্রাহকের এবং উক্ত সুবিধা বহির্ভূত ব্যাংকের খোলা রাখা শাখার গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমস্ বা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান এবং জরুরি বৈদেশিক লেনদেন সংক্রান্ত কার্যাবলী চালু থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026