1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড নূর মোহাম্মদকে সতর্ক করল আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদকে সতর্ক করেছে আওয়ামী লীগ। ৯ জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, আওয়ামী লীগের সব সাংগঠনিক শাখা কমিটি গঠন, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্যদের কার্যক্রম, মর্যাদা ও ক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।

আওয়ামী লীগে গঠনতন্ত্রবহির্ভূত প্রক্রিয়ায় শাখা কমিটি গঠন বা নেতৃত্ব নির্বাচনের কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র মোতাবেক এ ধরনের কর্মকাণ্ড গর্হিত কাজ। পত্রের মাধ্যমে আরও জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রবহির্ভূত প্রক্রিয়ায় গঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইউনিয়ন কমিটিসমূহ বিলুপ্ত করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নূর মোহাম্মদ এমপিকে সতর্ক করা হয়। পাশাপাশি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য তাকে অনুরোধ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026