1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

আজ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল ১২ জুলাই জিলকদ মাস শুরু এবং আগামী ২১ জুলাই (বুধবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে। আজ রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সংক্রান্ত সভায় সভাপতিত্বে করছেন ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বৈঠক সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১২ জুলাই জিলকদ মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে আগামী জিলহজ মাসের ১০ তারিখ (২১ জুলাই)। এদিকে শনিবার সউদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসেবে রোববার (১০ জুলাই) সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।

করোনা পরিস্থিতিতে ঈদের জামাত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত বছরের দুটি ঈদ এবং এবার ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি। জিলকদ মাসের পরই আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা। বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের পশুত্বকে জবাই করা, কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026