1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

কঠোর বিধিনিষেধের নবম দিনে রাজধানীতে ৫৮৫ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের নবম দিনে শুক্রবার রাজধানীতে ৫৮৫ গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ১২৯ জনকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন:
দুই শতাধিক মৃত্যুর পরদিনও অবাধে চলছে মানুষ

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্টে ১২৯ জনকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৪১৪টি গাড়িকে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন:
সড়কে ক্রমেই বাড়ছে গাড়ির চাপ, গলিতে মানুষের ভিড়

দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ১৪ দিনের এই বিধিনিষেধে দিন যত যাচ্ছে রাস্তায় গাড়ি ও জনসাধারণের উপস্থিতি তত বাড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026