1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ডেঙ্গুতে প্রাণ গেল জবি শিক্ষিকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী। বুধবার ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আজ ভোর ৪টায় আমার সহধর্মিণী সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
গত ২০শে জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাঈদা নাসরিন বাবলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে এক শিশুপুত্র, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সাঈদা নাসরিন বাবলীর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুটি জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামে তার মরদেহ দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রেসিডেন্টের স্বর্ণপদক প্রাপ্ত বাবলী ৩২তম বিসিএসে উত্তীর্ণ হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলী। কিছুতেই তাঁকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’- এই ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০শে জুন নিজের অসুস্থতার কথা জানান সাঈদা নাসরিন বাবলি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026