1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনায় লাগাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদককরোনার কারণে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক-সম্মেলন, সবই এখন বন্ধ। কোথাও কোনো সেমিনার বা প্রশিক্ষণের আয়োজনও নেই। আন্তর্জাতিক ফ্লাইট, তথা বিমান চলাচল আজ সীমিত পরিসরে চলছে, কাল আবার বন্ধ। এ কারণে বিদেশ ভ্রমণ বাবদ সরকারি কর্মচারীদের পেছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ কমেছে। চাইলেও তাঁরা এখন বিদেশ যেতে পারছেন না। ব্যতিক্রম ছাড়া মন্ত্রী, সাংসদদেরও বিদেশ ভ্রমণে লাগাম টানতে হচ্ছে।

তারপরও ২০২১-২২ অর্থবছরে সরকারি কর্মচারীদের ভ্রমণ ও গাড়ি কেনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কৃচ্ছ্রসাধন করতে চায়। অর্থ বিভাগ এ ব্যাপারে ১ জুলাই দুটি আলাদা পরিপত্র জারি করেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য পরিপত্রটি প্রযোজ্য।

ভ্রমণের বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চলতি অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ভ্রমণ ব্যয় কমিয়ে আনতে হবে। শুধু অগ্রাধিকার খাতগুলোতে অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

আরও বলা হয়েছে, সরকারিভাবে ভ্রমণের জন্য যে বরাদ্দ রয়েছে, তা থেকে ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে। শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্রে ভ্রমণ ব্যয় বাবদ বরাদ্দ করা অর্থ খরচ করা যাবে। সব ধরনের নিয়মিত ভ্রমণও পরিহার করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সদ্যবিদায়ী ২০২০-২১ অর্থবছরে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের খরচ মেটানোর জন্য সরকার যে বরাদ্দ রেখেছিল, করোনার কারণে এর পুরোটা খরচ হয়নি।

সরকারি পরিপত্র অনুযায়ী, বিদেশ ভ্রমণে গেলে দেশওয়ারি জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সচিব, সাংসদ ও বাংলাদেশি মিশনগুলোয় কর্মরত রাষ্ট্রদূতেরা হোটেল খরচ হিসেবে দৈনিক ২৩০ থেকে ৫৬০ ডলার পর্যন্ত ভাতা পান। এ ছাড়া খাবার, বকশিশ ও যাতায়াতের জন্যও গড়ে দিনে ১০০ ডলার পর্যন্ত ভাতা পান তাঁরা। করোনাভাইরাস আসার পর থেকে ব্যতিক্রম ছাড়া কেউ এ টাকা খরচ করতে পারেননি।

আর যানবাহন ক্রয়সংক্রান্ত অন্য পরিপত্রে বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় যানবাহন কেনা বাবদ যে অর্থ বরাদ্দ রয়েছে, তা থেকেও খরচ করা যাবে ৫০ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে যানবাহন কেনাকাটা খাতে বরাদ্দ রয়েছে ৯ হাজার ৪০৮ কোটি টাকা। সেই হিসাবে গাড়ি কেনা বাবদ চলতি অর্থবছরের জন্য ৪ হাজার ৭০৪ কোটি টাকা স্থগিত থাকছে। অর্থাৎ, এ টাকা খরচ করা যাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026