1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যেও কোথাও কোথাও যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের চলাচল বেড়েছে। সকালের দিকে কোথাও কোথাও যানজটও দেখা গেছে।

রাজধানীর আগারগাঁও, বছিলা, মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট ও কারওয়ান বাজারের বাসস্ট্যান্ডেও মানুষের ভিড় দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বা তিন গুণ রিকশাভাড়াও গুনতে হচ্ছে অনেক যাত্রীকে।

কঠোর বিধিনিষেধে বাসা থেকে না বের হলেও জরুরি মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে রাজধানীর রায়েরবাগের বাসা থেকে হাইকোর্টে এসেছেন আইনজীবী ফকির মোহাম্মদ মেহেদি। তিনি জানান, সড়কে দায়িত্বরত পুলিশ সদস্য রিকশার যাত্রীদের তেমন একটা তল্লাশি করছেন না। তবে ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখেছেন তিনি।

রাজধানীর আগারগাঁও এলাকায় রিকশা ও গাড়ির জট।
রাজধানীর আগারগাঁও এলাকায় রিকশা ও গাড়ির জট। ছবি: বদিউজ্জামান
সকালে ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছিলেন খিলগাঁওয়ের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী খন্দকার রনি। তিনি জানান, অন্যান্য দিনের চেয়ে আজ মঙ্গলবার বেশি মানুষ বাইরে বের হয়েছে। গত পাঁচ দিনে বাইরে যানবাহন ও মানুষ কম ছিল।

ডিএমপি ট্রাফিকের মতিঝিল জোনের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এই এলাকায় ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, অফিস সময়ের শুরুতে সকালের দিকে এই এলাকায় গাড়ির অল্প চাপ ছিল। তবে এখন আর তেমন চাপ নেই। আমরা চেক করছি, যৌক্তিক কারণ ছাড়া বের হলে চালক ও গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ট্রাফিক রামপুরা জোনের সহকারী কমিশনার তানভির রহমান বলেছেন, ‘আমার এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহনের উপস্থিতি আগের মতোই।’

হাতিরঝিল এবং সংলগ্ন এলাকাগুলোয় যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছেন এই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা কাজী মিজানুর রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026