1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ভর্তি আবেদন ১০ জুলাই থেকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ১০ জুলাই, চলবে ২০ আগামী আগস্ট পর্যন্ত। এই ভর্তি পরীক্ষা হতে পারে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।

সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল আজ রোববার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

মাকসুদ কামাল বলেন, ‘১ জুলাই থেকে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল। চলমান লকডাউনের কারণে তা পেছানো হয়েছে। ১০ জুলাই থেকে সাত কলেজে ভর্তির আবেদন শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত৷ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষার একটি তারিখ ঠিক করা হয়েছে।’

এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রাপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মাকসুদ কামাল আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা পেতে হলে সাত কলেজের অধ্যক্ষদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। অথবা তাঁরা নিজেদের মতো করেও টিকা পাওয়ার চেষ্টা করতে পারেন।’

আবেদনের যোগ্যতা ও অন্যান্য
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, তাঁরাই সাত কলেজে ভর্তির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।

ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭, বাণিজ্য ইউনিটে দুই জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ন্যূনতম ৬ থাকতে হবে।

সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর ৪০ শতাংশ, অর্থাৎ ৪৮ নম্বর পেলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা।

সাত কলেজের ভর্তি পরীক্ষাবিষয়ক সব তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে এই ওয়েবসাইটে: (http://7college.du.ac.bd/admission)৷

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026