1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

আগামীকাল সোমবার সীমিত পরিসরে খুলবে ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে আজ রোববার পর্যন্ত ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ। এ কারণে বন্ধ আছে বাংলাদেশ ব্যাংকও। আর্থিক সেবা নিশ্চিতে আগামীকাল সোমবার সীমিত পরিসরে খুলবে ব্যাংক। এদিকে ব্যাংকের পাশাপাশি আগামীকাল থেকে শেয়ারবাজারেও লেনদেন চালু হবে। তবে সীমিত পরিসরে লেনদেন হবে।

জানা যায়, আগামীকাল থেকে ব্যাংক লেনদেন চালু থাকবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন হতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আর আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। লেনদেনের সময় কমে নেমে আসবে ৩ ঘণ্টায়। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হতো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে ১টি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংকে ব্যবস্থাপনার বিবেচনায় সর্বোচ্চ ২টি শাখা খোলা রাখা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026