1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

করোনা ছিল ২০ হাজার বছর আগেও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

এক-দুই বছর নয়। করোনাভাইরাসের সঙ্গে মানুষের সাক্ষাৎ হয়েছিল ২০ হাজার বছর আগেও। এক গবেষণায় জানা গেছে, এখন যে অঞ্চল পূর্ব এশিয়া হিসেবে পরিচিত, ২০ হাজার বছর আগে সেই অঞ্চলেই মহামারি ডেকে এনেছিল করোনাভাইরাস। এই ‘সাক্ষাৎ’ এতটাই শক্তিশালী ছিল যে তার ছাপ এখনো রয়ে গেছে মানুষের জিনে। অস্ট্রেলিয়া ও ওয়াশিংটনের একদল বিজ্ঞানীর এই গবেষণা প্রকাশিত হয়েছে কারেন্ট বায়োলজি নামের একটি বিজ্ঞান পত্রিকায়।

বিশ্বের ২৬টি জনগোষ্ঠীর দুই হাজার ৫০০ মানুষের জিনের গঠনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেছেন ওই বিশেষজ্ঞরা। দেখা গেছে, মানুষ যে কয়েক হাজার বছর আগেও করোনাভাইরাসের সঙ্গে লড়েছে, বিবর্তনের পরও সেই ছাপ রয়ে গেছে জিনে। এক গবেষকের কথায়, ‘‘ভাইরাস নিজের ‘কপি’ বা অনুলিপি তৈরি করে সংক্রমণ ছড়ায়। তবে এই কাজ করার জন্য তাদের নিজেদের কাছে কোনো উপায় নেই। এর জন্য কোনো ‘হোস্ট’ বা আধারের ওপর নির্ভর করতে হয় ভাইরাসকে। সেই আধারে প্রবেশ করে সেটির মাধ্যমে নিজেদের অনুলিপি তৈরি করে ভাইরাস।’’ এভাবেই মানুষের কোষকে আধার হিসেবে ব্যবহার করে বিস্তার লাভ করে ভাইরাস এবং ছাপ রেখে যায় জিনে।

গবেষকরা জানান, আধুনিক প্রযুক্তি সেই ‘ছাপ’ আবিষ্কার করে এবং তার ব্যাখ্যা করে প্রমাণ পেয়েছে যে এর আগেও মানবদেহের সঙ্গে করোনাভাইরাসের ‘পরিচয়’ হয়েছে। জিনের গঠন বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন চীন, জাপান ও ভিয়েতনামের পাঁচটি জনজাতির জিনে করোনার সঙ্গে লড়ার প্রমাণ পাওয়া গেছে। তবে এর থেকে প্রমাণ হয় না এই তিন দেশেই শুধু করোনা ছড়িয়েছিল। বাকি দেশগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা না হওয়ায় হয়তো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026