1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

আইন পেশা এক ব্যবসা হয়ে গেছে : প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আগে তো আইনজীবীরা ফি নেয়ার সময় টাকাও দেখে নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিতো। কিন্তু এখন আইন পেশা এক ব্যবসা হয়ে গেছে। অথচ আইন পেশা একটি সেবামূলক পেশা। আইনজীবীদের অন্তত শতকরা ১০ ভাগ মামলা বিনামূল্যে করে দেয়া উচিত। মঙ্গলবার একটি মামলার ভার্চুয়ালি শুনানিতে আপিল বিভাগের আইনজীবীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবীব মনসুরুল হক চৌধুরীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনাদের অন্তত ১০ শতাংশ মামলা ফ্রিতে করা উচিত (অসচ্ছল বিচারপ্রার্থীদের)। এটা অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা।
আগে তো আইনজীবীরা ফি নেয়ার সময় টাকাও দেখেন নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিত। কিন্তু এখন আইন পেশা একটি ব্যবসা হয়ে গেছে। তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর আইনজীবীদের নতুন করে রিনিউ (লাইসেন্স) করতে হয়। দেখাতে হয় তিনি কতটি মামলা প্র-বোনো (বিনা টাকায়) করেছেন। তা না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করা হয় না। তখন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, এটা আমাদের এখানে হলেও ভাল হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়। রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026