1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

গ্রামীণ অর্থনীতি চাঙা করতে দুই হাজার ৫৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

দেশের গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দুই হাজার ৫৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। করোনাকালে পিছিয়ে পড়া গ্রামীণ অর্থনীতি চাঙা করবে বিশ্বব্যাংকের এ ঋণ।

মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই হয়েছে। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন ঋণ চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন। এই ঋণ দারিদ্র্য নিরসনের পাশাপাশি টেকসই গ্রামীণ অর্থনীতি বিনির্মাণে সহায়তা করবে বলে ঋণচুক্তি অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এ অর্থের মাধ্যমে উদ্যোক্তা সহায়তার পাশাপাশি দরিদ্র ও চরম দরিদ্র মানুষের দক্ষতা বিকাশের উন্নয়ন ঘটবে। দ্যা রেজিলেন্স, ইন্টারপ্রিনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে ৭ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন।

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ডেল্টাপ্ল্যান ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এই ঋণ সহায়তা করবে। ক্লাইমেট স্মার্ট কৃষিতে এই ঋণ ভূমিকা রাখবে। করোনা সংকটে দারিদ্র্য নিরসনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙা করতেই ঋণ চুক্তি করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এই ঋণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪ লাখ ৯০ হাজার মানুষকে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। কীভাবে জলবায়ু মোকাবিলা করে টিকে থাকা যায় এবং অর্থনীতি সচল রাখা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার ১২০টি ক্লাইমেট রেজিলেন্স অবকাঠামো নির্মাণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026