1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর জন্য সংসদে নির্দিষ্ট প্রশ্নোত্তর সময় বরাদ্দ ‘বনলতা এক্সপ্রেস’ শোতে শীর্ষে, আন্তর্জাতিক মুক্তি ৫২ প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ সিনেমার ঈদমুখী মুক্তি পরিকল্পনায় ব্যর্থতা পাংশা মডেল থানায় নারীর ওপর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৭ মে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে আরও জোরদারের প্রতিশ্রুতি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের খাল খনন কর্মসূচি জোরদার, ২০ হাজার কিলোমিটার লক্ষ্য নির্ধারণ

আম খাওয়ার পর ভুলেও যেসব খাবার খাবেন না

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর আম। পৃথিবীর অন্যতম সুস্বাদু এই ফল অনেকেরই অতিপ্রিয়। রসালো এই ফল নানা পুষ্টিগুণে ভরপুর। আমে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রণ, ক্যালসিয়াম ও খনিজ লবনসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান।

তবে আম খাওয়ার ঠিক পরপরই কিছু খাবার এড়িয়ে চলা ভালো।

পানি
কথায় আছে ফল খেয়ে জল খাওয়া যাবে না। আমেও ক্ষেত্রেও এটি শতভাগ সত্যি। আম খাওয়ার পর পানি পান করলে ভুগতে পারেন অ্যাসিডিটির সমস্যায়। হতে পারে পেট ব্যথাও। তাই আম খাওয়ার অন্তত আধঘণ্টা পর পানি পান করা উচিত।

দই
আমের সাথে ভুলেও দই মিশিয়ে খাবেন না। কারণ দই আর আম এক সাথে শরীরে ফেলতে পারে বিরূপ প্রভাব। এতে চামড়ায় অ্যালার্জি হতে পারে। হতে পারে হজমে সমস্যা, এমনকি পাকস্থলীতে বিষক্রিয়াও।

করলা
আম খাওয়ার পর করলা খেলে বমিভাব হতে পারে। অনেকের বমিও হতে পারে। হতে পারে শ্বাসকষ্টও।

ঝাল ও মসলাযুক্ত খাবার
আম খাওয়ার সাথে সাথে ঝাল কিংবা মসলাযুক্ত খাবার খেলে হজমে সসম্যা দেখে দিতে পারে। ভুগতে পারেন অ্যালার্জিতেও।

কোমল পানীয়
আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। আম আর কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমান বাড়ার আশঙ্কা থাকে, যা ডায়বেটিকস রোগীদের জন্য ভীষণ বিপদের কারণ হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026