1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

এবার রামপুরায় ‘গ্যাস বিস্ফোরণ’!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

রাজধানীর রামপুরা মোল্লা টাওয়ারের পাশে ‘গ্যাসের পাইপলাইন থেকে বিস্ফোরণ’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়ীকভাবে বন্ধ ছিল রামপুরা হাতিরঝিল সড়ক।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এসব তথ্য জানান।

রাসেল শিকদার বলেন, ‘হাতিরঝিলের ৫৬৬ নম্বর ভিআইপি রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারপর আগুন নেভানো হয়।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং কিছু বাড়ির কাঁচ ভেঙে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে রাজধানীর মগবাজার এলাকায় একটি বিষ্ফোরণে ৭ জন নিহত ও কমপক্ষে অর্ধশত আহতে হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026