1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

রিকশা-অটোর দখলে সড়ক, ভাড়া চারগুণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে এক সপ্তাহের ‘লকডাউন’। সোমবার (২৮ জুন) সকাল থেকেই বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। কিন্তু শিল্পকারখানা চালু থাকায় এবং সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সকালেই রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ।

গণপরিবহন না পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার অপেক্ষারত শ্রমিকরা। গণপরিবহন সংকটে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ। রিকশা চললেও ভাড়া হাঁকছে তিনগুণ থেকে চারগুণ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে হেঁটে রওনা হন অফিসে।

সোমবার ( ২৮ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ক্যান্সার রোগী রোজিনা বেগমের সঙ্গে কথা হয়। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ধরে ছুটছে তিন চাকার যানগুলো।

রোজিনা জানান, তার স্বামী সুতার ছোট ব্যবসায়ী। তার ব্রেস্ট ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত বিএসএমএমইউতে আসতে হয়। সকালে বিএসএমএমইউ থেকে চিকিৎসা শেষে রিকশায় গুলিস্তান আসেন এবং সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাইনবোর্ড।

সাইনবোর্ড থেকে যে অটোতে উঠেছেন, সেটি ভুলতা-গাউছিয়া পর্যন্ত যাবে। এরপর সেখান থেকে আবার গাড়ি বদলে নরসিংদীর পথ ধরবেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026