1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

মালয়েশিয়ায় ৩০৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

মালয়েশিয়ায় ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার দিবাগত রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরের মুকিম, ডেংকিল এলাকায় একটি নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধনকরণ বিভাগ (জেপিএন), জন প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ জন প্রয়োগকারী কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ৭১৫ জন অভিবাসীকে আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

পরে স্থানীয় গণমাধ্যমকে অভিবাসন বিভাগ জানায়, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের ওই বিদেশিদের ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৬ জুন একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে এ অভিযানে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিতভাবে এখনো জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026