1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

সংসদীয় কমিটির বৈঠকে না আসায় স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে ব্যবস্থা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংসদীয় কমিটির বৈঠকে না আসায় ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (২০ জুন) সংসদ ভবনে কমিটির এই বৈঠকে করোনাভাইরাস মহামারিকালে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাসহ নানা কেনাকাটা নিয়ে আলোচনার সময় এই ক্ষোভ প্রকাশ করা হয়।

জানা গেছে, বৈঠকে কোভিড-১৯ মহামারি শুরুর পর এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট ক্রয় করা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবিলায় আইসিউ এবং অক্সিজেনের বর্তমান অবস্থা ও সম্ভাব্য সঙ্কট থেকে উত্তরণ নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত এই আলোচনায় ডিজি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে কমিটি।

কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিষয়টি সংসদ অধিবেশনে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে বৈঠক সূত্রে।

উপঢৌকন নিয়ে ব্যবস্থাপত্রে নিম্নমানের ওষুধের নাম লেখেন চিকিৎসকরা

কমিটির সদস্য আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যের ডিজি বৈঠকে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

তবে স্বাস্থ্যের ডিজি ডা. খুরশীদ আলম কেন বৈঠকে উপস্থিত হননি, সে বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026