1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

টিকটক পাবজি লাইকি বন্ধে আইনি নোটিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, পাবজি, বিগো লাইভ, ফ্রি ফায়ার গেম, লাইকিসহ এ ধরনের সব খেলা এবং অ্যাপস ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার গতকাল শনিবার এ নোটিশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজি) ই-মেইলযোগে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধের ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

নোটিশে বলা হয়েছে, পাবজি, ফ্রি ফায়ার গেমসে দেশের যুবা-শিশু-কিশোররা আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। এ ছাড়াও টিকটক, লাইকি অ্যাপস ব্যবহার করে দেশের শিশু-কিশোর ও যুব সমাজ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। সারা দেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। যা দেশের জনস্বার্থের পরিপন্থী।

নোটিশে আরো বলা হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ হওয়ায় এটি কঠোরভাবে তদারকি করা প্রয়োজন। অনৈতিক ওই সব গেমস থেকে রক্ষা করতে শিশুদের জন্য উপযোগী ও যথাযথ অনলাইন গেমস তৈরি করা অত্যন্ত জরুরি। ক্ষতিকর গেমস এবং অ্যাপস অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর এবং উপযোগী সাইবার পদ্ধতি সুনিশ্চিত করতে সরকারের একটি কমিটি থাকা প্রয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026