1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

দেশে করোনায় আরো ৬৩ মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৪০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে।

এর আগে, গতকাল বুধবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৬০ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৫৬ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৭৭১টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টিতে দাঁড়াল।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার ২৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২শতাংশ। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ১৮ জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ৮ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৩১ জন রয়েছেন। বিভাগ হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন, বরিশালে তিনজন, সিলেটে দুজন, রংপুরে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026