1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

টিকটকে কিশোর গ্যাং সদস্যদের অস্ত্রের প্রদর্শনী, গ্রেফতার ৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

রাজধানীর শনির আখড়া থেকে ‘রক কিং’ নামে একটি কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগে ফ্লাইওভারে এই গ্যাংয়ের তাণ্ডবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান দৈনিক খোলা কাগজকে বলেন, রাজধানীর শনির আখড়া থেকে কিশোর গ্যাং ‘রক কিং’ এর ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে এই গ্রুপের ছেলেদের যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে দেখা যায়, একদল কিশোর উচ্চগতিতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে তারা ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু সাইড না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে যায় কিশোরেরা। এক পর্যায়ে তারা দ্রুত গতিতে গাড়িটিকে ওভারটেক করে ফ্লাইওভারের ওপরেই গতিরোধ করে এবং চালককে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এমন পরিস্থিতিতে ফ্লাইওভারে যানজট দেখা দেয়।

ওই ভিডিও ছাড়াও এই গ্রুপের এক সদস্যের টিকটক ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে কিশোরকে অসংখ্য অস্ত্রের প্রদর্শনী করতে দেখা গেছে।

র‍্যাব জানায়, এই কিশোরেরা বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করে। কিন্তু শনিরআখড়া ও আশপাশের এলাকায় তারা ‘রক কিং’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করছিল। এই গ্রুপের সদস্যরা পাড়া-মহল্লার অলিগলিতে জড়ো হয়ে তরুণী কিংবা নারীদের ইভটিজিং, মাদক, চাঁদাবাজি, মোটর সাইকেল রেসিং, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে লিপ্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026