1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

সংসদে আর্কাইভস বিল উত্থাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

সংসদ প্রতিবেদকসংসদে উত্থাপন করা হয়েছে বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল-২০২১ আইনের খসড়া ।

রোববার (৬ জুন) জাতীয় সংসদে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আইনটি সংসদে উত্থাপন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়, ১৯৮৩ সালের অধ্যাদেশ বাতিল করতে নতুন করে আইন করা দরকার। আর্কাইভসে রক্ষিত রেকর্ড চুরি, নষ্ট বা হ্যাক করলে তিন বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রেকর্ড পাচার করলে ৫ বছরের জেল এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়া আইনে রেকর্ডের সফট কপি করার বিধান রাখা হয়েছে।

এ আইনে গবেষক ও তথ্য সেবা গ্রহীতাদের অনলাইন ডিজিটাল সেবা দেওয়ার জন্য আর্কাইভ ডিজিটাল সেবা বা তথ্য প্রযুক্তি সেবা দিতে বিধান রাখা রয়েছে। ফি দিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো গোপন দলিল না হলে সরবরাহ করার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026